কুরআনের 84 নম্বর সুরা

সুরা Al-Inshiqaq

মাক্কী 25টি আয়াত পারা 30
Al-Inshiqaq

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿١﴾

যখন আকাশ বিদীর্ণ হবে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾

ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾

এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾

এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٥﴾

এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ ﴿٦﴾

হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾

যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا ﴿٨﴾

তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا ﴿٩﴾

এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ﴿١٠﴾

এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا ﴿١١﴾

সে মৃত্যুকে আহবান করবে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَيَصْلَىٰ سَعِيرًا ﴿١٢﴾

এবং জাহান্নামে প্রবেশ করবে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿١٣﴾

সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾

সে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا ﴿١٥﴾

কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾

আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾

এবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾

এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ ﴿١٩﴾

নিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾

অতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

তাফসির আল-মুয়াসসার (আরবি)

84:21 সিজদার আয়াত

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ﴿٢١﴾

যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ﴿٢٢﴾

বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾

তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾

অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ﴿٢٥﴾

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

Al-Inshiqaq 25টির মধ্যে আয়াত 1

আরবি পাঠ: উসমানি লিপি। অনুবাদ: Muhiuddin Khan। অডিও: everyayah.com।

সুরা Al-Inshiqaq সম্পর্কে

সুরা Al-Inshiqaq (الانشقاق) কুরআনের 84 নম্বর সুরা। এতে 25টি আয়াত আছে এবং এটি পারা 30-এ রয়েছে। এটি মাক্কী সুরা হিসেবে গণ্য, অর্থাৎ নবী ﷺ-এর মদিনায় হিজরতের আগে মূলত নাজিল হয়েছিল।

এর নাম الانشقاق, আরবিতে সুরাটি এ নামেই পরিচিত।

সুরা Al-Inshiqaq সম্পর্কে প্রশ্ন

সুরা Al-Inshiqaq-এ কতটি আয়াত আছে?

সুরা Al-Inshiqaq-এ 25টি আয়াত আছে।

সুরা Al-Inshiqaq মাক্কী না মাদানী?

শ্রেণিবিভাগ: মাক্কী।

সুরা Al-Inshiqaq কোন পারায়?

সুরা Al-Inshiqaq পারা 30-এ।

সুরা Al-Inshiqaq কোথায় শুনতে পারি?

আয়াত ধরে ধরে শুনতে এই পৃষ্ঠায় প্লে চাপুন, তিলাওয়াত করেছেন আবদুর রহমান আস-সুদাইস, মিশারি আলাফাসি, মাহমুদ খলিল আল-হুসারি, আবদুল বাসিত আবদুস সামাদ, মাহের আল-মুয়াইকিলি, সাদ আল-গামিদি, আহমাদ আল-আজমি, আবু বকর আশ-শাতরি, হানি আর-রিফাঈ, মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি, আলি আল-হুযাইফি, মুহাম্মাদ আইয়ুব, আবদুল্লাহ বাসফার, ইয়াসির আদ-দোসারি, নাসের আল-কাতামি, সালাহ আল-বুদাইর, সউদ আশ-শুরাইম, আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি, মুহাম্মাদ জিবরীল।

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources