কুরআনের 92 নম্বর সুরা

সুরা Al-Layl

মাক্কী 21টি আয়াত পারা 30
Al-Layl

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾

শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾

শপথ দিনের, যখন সে আলোকিত হয়

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ﴿٣﴾

এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ ﴿٤﴾

নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ ﴿٥﴾

অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ ﴿٦﴾

এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ ﴿٧﴾

আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ ﴿٨﴾

আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ ﴿٩﴾

এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ ﴿١٠﴾

আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ﴿١١﴾

যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ ﴿١٢﴾

আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ ﴿١٣﴾

আর আমি মালিক ইহকালের ও পরকালের।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

فَأَنذَرْتُكُمْ نَارًۭا تَلَظَّىٰ ﴿١٤﴾

অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى ﴿١٥﴾

এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿١٦﴾

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى ﴿١٧﴾

এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

তাফসির আল-মুয়াসসার (আরবি)

ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ ﴿١٨﴾

যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍۢ تُجْزَىٰٓ ﴿١٩﴾

এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ ﴿٢٠﴾

তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

وَلَسَوْفَ يَرْضَىٰ ﴿٢١﴾

সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

তাফসির আল-মুয়াসসার (আরবি)

Al-Layl 21টির মধ্যে আয়াত 1

আরবি পাঠ: উসমানি লিপি। অনুবাদ: Muhiuddin Khan। অডিও: everyayah.com।

সুরা Al-Layl সম্পর্কে

সুরা Al-Layl (الليل) কুরআনের 92 নম্বর সুরা। এতে 21টি আয়াত আছে এবং এটি পারা 30-এ রয়েছে। এটি মাক্কী সুরা হিসেবে গণ্য, অর্থাৎ নবী ﷺ-এর মদিনায় হিজরতের আগে মূলত নাজিল হয়েছিল।

এর নাম الليل, আরবিতে সুরাটি এ নামেই পরিচিত।

সুরা Al-Layl সম্পর্কে প্রশ্ন

সুরা Al-Layl-এ কতটি আয়াত আছে?

সুরা Al-Layl-এ 21টি আয়াত আছে।

সুরা Al-Layl মাক্কী না মাদানী?

শ্রেণিবিভাগ: মাক্কী।

সুরা Al-Layl কোন পারায়?

সুরা Al-Layl পারা 30-এ।

সুরা Al-Layl কোথায় শুনতে পারি?

আয়াত ধরে ধরে শুনতে এই পৃষ্ঠায় প্লে চাপুন, তিলাওয়াত করেছেন আবদুর রহমান আস-সুদাইস, মিশারি আলাফাসি, মাহমুদ খলিল আল-হুসারি, আবদুল বাসিত আবদুস সামাদ, মাহের আল-মুয়াইকিলি, সাদ আল-গামিদি, আহমাদ আল-আজমি, আবু বকর আশ-শাতরি, হানি আর-রিফাঈ, মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি, আলি আল-হুযাইফি, মুহাম্মাদ আইয়ুব, আবদুল্লাহ বাসফার, ইয়াসির আদ-দোসারি, নাসের আল-কাতামি, সালাহ আল-বুদাইর, সউদ আশ-শুরাইম, আবদুল্লাহ আওয়াদ আল-জুহানি, মুহাম্মাদ জিবরীল।

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources