নামাজ শেষ করার পর কী পড়বেন
((أَسْتَغْفِرُ اللَّهَ (ثَلاَثَاً) اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ)).
(আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি।(তিনবার) (হে আল্লাহ! আপনি আস-সালাম (শান্তিময়) এবং আপনার কাছ থেকেই সকল শান্তি আসে; আপনি বরকতময়, হে মহিমা ও সম্মানের অধিকারী।) (আস-সালাম: যিনি সকল দোষ ও ত্রুটি থেকে মুক্ত।))
((لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ [ثلاثاً]، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الجَدُّ)).
(এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ! আপনি যা দিতে চান তা কেউ ঠেকাতে পারে না, আর আপনি যা ঠেকিয়ে রাখেন তা কেউ দিতে পারে না; এবং কোনো ধনী বা মর্যাদাবানকে তার সম্পদ ও মর্যাদা আপনার (আযাব) থেকে রক্ষা করতে পারে না, কারণ সকল সম্পদ ও মর্যাদা আপনারই কাছ থেকে।)
((لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ, لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لَا إِلَهَ إِلاَّ اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الكَافِرُونَ)).
(এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই এবং আমরা একমাত্র তাঁরই ইবাদত করি। সকল নিয়ামত, অনুগ্রহ ও সুন্দর প্রশংসা তাঁরই। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই; আমরা তাঁর জন্য দ্বীনকে একনিষ্ঠ করে নিই, যদিও কাফিররা তা অপছন্দ করে।)
((سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ (ثلاثاً وثلاثين) لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)).
(আল্লাহ কত পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহ সর্বমহান।(তেত্রিশ বার) (এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।))
بسم الله الرحمن الرحيم ﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُواً أَحَدٌ﴾، بسم الله الرحمن الرحيم ﴿قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ﴾،بسم الله الرحمن الرحيم ﴿قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ﴾ بَعْدَ كُلِّ صَلاَةٍ.
যুহর, আসর ও ইশার সালাতের পর নিম্নলিখিত তিনটি সূরা একবার করে এবং ফজর ও মাগরিবের সালাতের পর তিনবার করে পাঠ করতে হবে। [সূরা আল-ইখলাস (১১২)] [সূরা আল-ফালাক (১১৩)] [সূরা আন-নাস (১১৪)]
﴿اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ﴾ عَقِبَ كلِّ صَلاَةٍ.
প্রতিটি সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করাও সুন্নাত। [সূরা আল-বাকারা, আয়াত ২৫৫]
((لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)) عَشْرَ مَرّاتٍ بَعْدَ صَلاةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ.
(এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি জীবন দেন ও মৃত্যু ঘটান এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।(মাগরিব ও ফজরের সালাতের পর দশবার))
((اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً)) بَعْدَ السّلامِ مِنْ صَلاَةِ الفَجْرِ.
(হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।)(ফজরের সালাতের সালামের পর বলতে হবে)