আল্লাহকে স্মরণের ফজিলত
قَالَ صلى الله عليه وسلم مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْر)).
(যে ব্যক্তি দিনে একশ বার বলে: (আল্লাহ কত পবিত্র এবং আমি তাঁর প্রশংসা করছি।), তার গুনাহসমূহ মুছে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।)
وَقَالَ صلى الله عليه وسلم: ((مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مِرَارٍ، كَانَ كَمَنْ أَعْتَقَ أَرْبَعَةَ أَنْفُسٍ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ)).
(আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: ‘যে ব্যক্তি দিনে একশ বার বলে: (এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।), সে দশটি দাস মুক্ত করার সমান সাওয়াব পায়, তার জন্য একশটি নেকি লেখা হয় এবং একশটি গুনাহ মুছে দেওয়া হয়, আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকে, এবং কেউই তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসতে পারবে না, তবে সেই ব্যক্তি ছাড়া যে এর চেয়ে বেশি আমল করেছে।)
وَقَالَ صلى الله عليه وسلم: ((كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ الْعَظِيمِ)).
(আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: ‘(এমন) দুটি বাক্য (আছে), (যা) জিহ্বায় হালকা, মীযানে ভারী এবং পরম দয়াময়ের কাছে প্রিয়: (আল্লাহ কত পবিত্র এবং আমি তাঁর প্রশংসা করছি। মহান আল্লাহ কত পবিত্র।))
وَقَالَ صلى الله عليه وسلم: ((لَأَنْ أَقُولَ سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمسُ)).
(আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: ‘(আল্লাহ কত পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই এবং আল্লাহ সর্বমহান।) বলা আমার কাছে সূর্য যার উপর উদিত হয়েছে তার সবকিছুর চেয়ে বেশি প্রিয়।)
وَقَالَ صلى الله عليه وسلم: ((أَيَعْجِزُ أَحَدُكُم أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ)) فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ؟ قَالَ: ((يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ، فَيُكتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ)).
(সা’দ (রাদিয়াল্লাহু আনহু) বলেন: ‘আমরা আল্লাহর রাসূল ﷺ-এর সাথে বসে ছিলাম, তখন তিনি বললেন: ‘তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে অক্ষম?’ তখন একজন তাঁকে জিজ্ঞাসা করল: কীভাবে এক হাজার নেকি অর্জন করা যায়? তিনি বললেন: ‘সে একশ বার (আল্লাহ কত পবিত্র।) বলবে, তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা এক হাজার গুনাহ মুছে দেওয়া হবে।)
((مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ)).
(জাবির (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, নবী ﷺ বলেছেন: ‘যে ব্যক্তি বলে: (মহান আল্লাহ কত পবিত্র এবং আমি তাঁর প্রশংসা করছি।), তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়।)
وَقَالَ صلى الله عليه وسلم: ((يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ))؟ فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ((قُلْ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ)).
(আব্দুল্লাহ ইবনু কায়স (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, নবী ﷺ তাঁকে বলেছেন: ‘হে আব্দুল্লাহ ইবনু কায়স, আমি কি তোমাকে জান্নাতের ভান্ডারসমূহের একটি ভান্ডারের কথা জানাব না?’ এরপর তিনি বললেন: ‘বলো: (আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।))
وَقَالَ صلى الله عليه وسلم: ((أَحَبُّ الْكَلاَمِ إِلَى اللَّهِ أَرْبَعٌ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، لاَ يَضُرُّكَ بِأَيِّهِنَّ بَدَأتَ)).
(আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটি: (আল্লাহ কত পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই এবং আল্লাহ সর্বমহান।))(এর মধ্যে কোনটি দিয়ে শুরু করলে তাতে কিছু যায় আসে না।)
جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ: عَلِّمْنِي كَلاماً أَقُولُهُ: قَالَ: ((قُلْ: لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، اللَّهُ أَكْبَرُ كَبِيراً، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيراً، سُبْحَانَ اللَّهِ رَبِّ العَالَمِينَ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ)) قَالَ: فَهَؤُلاَءِ لِرَبِّي، فَمَا لِي؟ قَالَ: ((قُلْ: اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي)).
(সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, এক ব্যক্তি আল্লাহর রাসূল ﷺ-এর কাছে এসে বলল: ‘আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি বলব।’ তিনি বললেন: ‘বলো: (এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, তাঁর কোনো শরিক নেই। আল্লাহ সবচেয়ে মহান এবং আল্লাহর জন্য অনেক প্রশংসা। সমগ্র জগতের রব আল্লাহ কত পবিত্র। মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।) লোকটি বলল: ‘এগুলো তো আমার রবের জন্য, আমার জন্য কী?’ তিনি বললেন: ‘বলো: (হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে হেদায়াত দিন এবং আমাকে রিযিক দান করুন।))
كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلاَءِ الْكَلِمَاتِ: ((اللَّهُمَّ اغْفِرِ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي)).
(তারিক আল-আশজাঈ (রাদিয়াল্লাহু আনহু) বলেন: ‘কেউ ইসলাম গ্রহণ করলে নবী ﷺ তাকে সালাত আদায় করা শেখাতেন, তারপর তাকে নিম্নলিখিত বাক্যে দুআ করার নির্দেশ দিতেন: (হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে হেদায়াত দিন, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে রিযিক দিন।))
((إِنَّ أَفْضَلَ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ، وَأَفْضَلَ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ)).
(জাবির ইবনু আব্দুল্লাহ (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল ﷺ বলেছেন: ‘নিশ্চয়ই সর্বোত্তম দুআ হলো: (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।) এবং সর্বোত্তম যিকির হলো: (আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই।))
الباقيات الصالحات : سبحان الله والحمد لله ، ولا إله إلا الله ،والله أكبر ،و لا حول ولا قوة إلا بالله
স্থায়ী নেক আমলসমূহ হলো: ‘আল্লাহ পবিত্র’, ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য’, ‘আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই’, ‘আল্লাহ সর্বমহান’ এবং ‘আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই’।